আলহামদুলিল্লাহ — ইলম একাডেমি বাংলা এবং ইবনে কাসির ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফর আর্টস অ্যান্ড ইসলামিক সায়েন্সেস-এর মধ্যে একাডেমিক সহযোগিতা চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে।
🔥 আমাদের শিক্ষার্থীদের জন্য সুসংবাদসমূহ:
১. স্নাতক সার্টিফিকেট প্রাপ্তি
📌 একাডেমিতে পড়াশোনা শেষ করার পর, শিক্ষার্থীরা পাবেন
ইবনে কাসির বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ও প্রত্যয়িত একটি স্নাতক সার্টিফিকেট।
২. মেধাবীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ
📌 যারা ইলম একাডেমি থেকে A+ বা তার চেয়ে ভালো গ্রেড নিয়ে ডিপ্লোমা শেষ করবেন,
📌 এবং যাদের কাছে উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট আছে,
📌 এবং যারা আরবি ভাষায় দক্ষতা অর্জন করবেন,
🎓তারা পাবেন:
1- ইবনে কাসির বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে পড়াশোনার সুযোগ।
2- ইলম একাডেমির ডিপ্লোমা ডিগ্রি গ্রাজুয়েশন হিসেবে গণ্য হবে।
3- প্রথম ৫০ জন শিক্ষার্থী এই সুবিধা পাবেন।
4- দুই বছরেরও কম সময়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করতে পারবেন।
৩. অন্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়
যারা A+ এর কম গ্রেড পাবেন, তবে:
📌 উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট আছে, এবং আরবি ভাষায় দক্ষতা অর্জন করবেন
তাদের জন্যও রয়েছে:
💡 ইবনে কাসির বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পড়াশোনার সুযোগ
💡 দুই বছরেরও কম সময়ে ৮০% ছাড়ে ব্যাচেলর ডিগ্রি অর্জনের সুযোগ
🌻 দোয়া ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ
আপনাদের জন্যই ইলম একাডেমি বাংলা আজ এই মাইলফলকে পৌঁছাতে পেরেছে।
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন — আমীন।